জনদুর্ভোগ
ত্রিশালে জরাজীর্ণ ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার, পাশে নতুন ব্রিজও বন্ধ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি এলাকায় খীরু নদীর ওপর পুরোনো ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির বেহাল দশার কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এরই মধ্যে নদীর পাশে নতুন একটি ব্রিজ নির্মাণ করা হলেও ভূমি অধিগ্রহণসংক্রান্ত আইনি জটিলতায় সেটি চালু করা যাচ্ছে না। ফলে জীবনের ঝুঁকি নিয়ে পুরোনো ব্রিজ দিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।
শরীয়তপুরে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা: চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ
শরীয়তপুরে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জেলা শহরের প্রধান সড়কসহ অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জে শতবর্ষের পথ বন্ধ করে গেট: অবরুদ্ধ ১৫ পরিবারের আর্তনাদ
মানিকগঞ্জ সদরের কাকজিনগরে শত বছরের পুরোনো একটি যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে। স্টিলের গেট নির্মাণ করে পথটি অবরুদ্ধ করায় চরম বিপাকে পড়েছেন ১৫টি পরিবারের অর্ধশতাধিক মানুষ। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ বিষয়টি অবগত হলেও এখনো মেলেনি কোনো স্থায়ী সমাধান।
কুমিল্লায় তীব্র গরমে বিদ্যুৎ-সংকট, ব্যাহত জীবন
তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ-সংকটে কুমিল্লার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পিক আওয়ারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় জেলার বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এতে বিশেষ করে গ্রাম ও উপজেলা পর্যায়ের মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ফরিদপুরে চালককে মারধরের প্রতিবাদে ময়লা অপসারণ বন্ধ, চরম ভোগান্তি
ফরিদপুর পৌরসভায় উচ্ছেদ অভিযানের সময় এক ট্রাকচালককে মারধরের প্রতিবাদে তিতুমীর বাজার ও চকবাজার এলাকার ময়লা অপসারণ বন্ধ করে দিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শ্রমিকদের এই কর্মবিরতির কারণে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বর্জ্যের স্তূপ জমতে শুরু করেছে, যা চরম জনদুর্ভোগ সৃষ্টি করছে।
জামালপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করল ৩৫ বিজিবি
জামালপুর শহরের চন্দ্রা ঘুন্টি থেকে স্টেডিয়াম পর্যন্ত জলাবদ্ধতায় ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩০০ মিটার সড়ক মেরামত করেছে ৩৫ বিজিবি। সোমবার সকালে এই সংস্কার কাজের উদ্বোধন করেন ৩৫ বিজিবির অধিনায়ক। এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন লিংক রোডের যাত্রীদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।